ডা. তাসনিম জারার মনোনয়ন বৈদ হয়েছে

ডা. তাসনিম জারার মনোনয়ন বৈদ হয়েছে

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের শুনানিতে তিনি এ সিদ্ধান্ত পান। এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা এবং দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

এদিন সকাল থেকেই শুরু হয়েছে আপিল শুনানি, যাতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। সকাল থেকেই শিডিউল অনুযায়ী প্রার্থী ও তাদের আইনজীবীরা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণ করছেন।

শুনানির প্রথম দিনে আপিল নম্বর অনুযায়ী ১ থেকে ৭০ নাম্বার পর্যন্ত ধাপে ধাপে আপিল সংখ্যা বিন্যাস করা হয়েছে। এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন