তানভীর বারী হামিম ও মাহদীজ্জামান জ্যোতিকে অব্যাহতি

তানভীর বারী হামিম ও মাহদীজ্জামান জ্যোতিকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল ইউনিটের দুই নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন কবি জসীম উদ্দীন হলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

বুধবার (৪ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই দিনের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও একই কারণে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন