তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান

জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান। বুধবার ঝিনাইদহে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি। তিনি বলেন, তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।

রাশেদ খান আরও বলেন, সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন। ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।

আরও পড়ুন