তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ: নাহিদ-সারজিসকে বুকে টেনে নেন

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ: নাহিদ-সারজিসকে বুকে টেনে নেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাতে রাজধানীর বাড্ডায় নাহিদের বাসায় গিয়ে তিনি নাহিদ ও সারজিস আলমকে বুকে টেনে নেন।

নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এ সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন