ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আজ শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

অধিবেশন প্রতি দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে, সরকারি ছুটির দিন বাদে। ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হবে, তবে স্পিকার প্রয়োজনে সময় ও কার্যদিবস পরিবর্তন করতে পারবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ও অন্যান্য সংসদ সদস্য।

চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন এসেছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য আটটি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। বিধি-৭১ অন্তর্ভুক্ত মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) ৯৭টি।

আরও পড়ুন