নাসীরুদ্দীনকে মির্জা আব্বাসের ‘দুষ্টুমি করবা না’ নির্দেশনা

নাসীরুদ্দীনকে মির্জা আব্বাসের ‘দুষ্টুমি করবা না’ নির্দেশনা

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন- জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইল।’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

নাসীরুদ্দীন মঈন খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কেমন আছেন। মঈন জানান, তিনি ভালো আছেন এবং তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে কথা হলে তিনি বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।

ইফতার শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আব্বাস ভাই আবারো নাসীরুদ্দীনকে বলেন, ‘দুষ্টুমি করবা না’। জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

আরও পড়ুন