নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ

নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ

বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, স্বয়ংসম্পূর্ণ হলে যে কোন ধরনের ঝুঁকি থেকে উত্তরণ সহজ হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ৫ বছরের মধ্যে দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।

তিনি বিগত সরকারের আমলে জ্বালানি খাতে দুর্নীতির বিষয়টি উল্লেখ করেন এবং বলেন, আমদানি নির্ভরতার কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মধ্যে পড়েছে। বর্তমান সরকারের ১৮০ দিনের কর্ম পরিকল্পনার মধ্যে ৮২ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে বলেও জানান তিনি।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে এবং এই কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মাধ্যমে প্রতিদিন ৮ এমএমসিএফডি গ্যাস যোগ হবে।

আরও পড়ুন