পাটুরিয়ায় ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি

পাটুরিয়ায় ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের তীরবর্তী এলাকায় ২৪ হাজার লিটার পামওয়েলসহ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। গত বুধবার (১১ মার্চ) রাতে সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ, টিসি ও ফায়ার সার্ভিসের সহায়তায় লরিটি উদ্ধার করা হয়।

লরির চালক শরীফ ও তার সহকারী ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হয়। লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার সয়াবিন নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় লরির ব্রেক বিকল হয়ে যায়, ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

উদ্ধারকারীদের প্রচেষ্টায় লরিটি উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ হামজা। বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম জানান, লরিটির ২৪ হাজার লিটার সয়াবিন তেলের ক্ষতি হয়নি।

ঘটনার পর শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘ সময় কাজ করেছেন বলে জানান।

আরও পড়ুন