প্রধান উপদেষ্টা ইউনূসের বিদায়: ১৮ মাসের দায়িত্ব শেষ

প্রধান উপদেষ্টা ইউনূসের বিদায়: ১৮ মাসের দায়িত্ব শেষ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৮ মাস পর এখন তার যাওয়ার পালা। তিনি সোমবার রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, তিনি আজ তার কাজ থেকে বিদায় নিতে এসেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা, যা সবচেয়ে কঠিন ছিল। তিনি ৫ আগস্টের কথা স্মরণ করে বলেন, সেদিনটি ছিল মহা মুক্তির দিন, যেখানে বাংলাদেশিরা আনন্দে চোখের পানি ফেলেছিল।

তিনি বলেন, অভ্যুত্থানের ছাত্রনেতারা দেশ সচল করার জন্য একটি সরকার গঠনের সিদ্ধান্ত নেয় এবং তাকে দায়িত্ব নিতে বলে। তিনি তখন বিদেশে ছিলেন এবং রাজি না হলেও তারা তাকে জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে রাজি করায়।

প্রধান উপদেষ্টা বলেন, যারা দেশ লুটেপুটে খেত তারা দেশের যন্ত্র চালাত, কিন্তু অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়েছে। সরকারের ভেতরে যারা পালায়নি তাদের বিশ্বাস করা মহাসংকট হয়ে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ১৮ মাস পর ১২ ফেব্রুয়ারি দেশে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ ছিল, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের তিনি অভিনন্দন জানাচ্ছেন, যারা পরাজিত হয়েছেন তাদেরও অভিনন্দন জানাচ্ছেন। হার-জিত গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, যারা জয়ী হতে পারেননি তারাও অর্ধেক পেয়েছেন। আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে তাদের ১৮ মাসের দায়িত্বের সমাপ্তি হবে।

আরও পড়ুন