চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের প্রথম নামাজে জানাজা আজ (মঙ্গলবার) বিকেল সোয়া ৩টায় ঢাকায় অনুষ্ঠিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষে আহত হয়ে তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
শহীদ মফিজুর রহমানের জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন ও ঢাকা-৪ আসনের এমপি মো. জয়নুল আবেদীন।
