বাংলাদেশ ব্যাংক-দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে:নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংক-দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে:নাহিদ ইসলাম

নতুন সরকার গঠনের পরে বাংলাদেশ ব্যাংক ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানী গুলশানের এক হোটেলে এনসিপির ইফতার অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জবাবদিহিতার অভাবে ঋণখেলাপীরা বিভিন্নভাবে সরকারে প্রভাব রাখছে। তিনি নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ করেন। এছাড়া, তিনি উল্লেখ করেন যে, গণভোটের আকাঙ্খা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার ব্যর্থ হয়েছে। তাই জুলাই সনদ অনুযায়ী দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।

এনসিপি’র ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিদেশি কুটনীতিকরা।

আরও পড়ুন