ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান, তাদের ড্রপ টেস্ট করতে হবে। তিনি জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই এবং মাদক নির্মূলে শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করতে হবে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মমিন উদ্দিন সভাপতিত্ব করেন এবং ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
