বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামানের জামায়াতে যোগদান

বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামানের জামায়াতে যোগদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে এই যোগদান সম্পন্ন করেন।

সাক্ষাৎকালে আক্তারুজ্জামান জামায়াতের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তিনি ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থে অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন। অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ। তিনি বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযোদ্ধাদের মর্যাদা আদায়ে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

আরও পড়ুন