বিএনপি-এনসিপি নেতাদের সাক্ষাৎ, দেশের জন্য একত্রে কাজের প্রত্যয়

বিএনপি-এনসিপি নেতাদের সাক্ষাৎ, দেশের জন্য একত্রে কাজের প্রত্যয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে রোববার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, এই সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

আখতার হোসেন জানান, মতভিন্নতা সত্ত্বেও কীভাবে দেশের জন্য একত্রে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইতিবাচক কথা বলা হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও বিএনপির নেতাদের অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহিংসতা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ২৪-এর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম তারেক রহমানকে ফুলের তোড়া, শাপলা প্রতীকের প্রতিচ্ছবি ও এক শহীদের হাতে লেখা চিঠি উপহার দিয়েছেন।

আরও পড়ুন