বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে

বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি আপস বা কারচুরি করে নয়, জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কাছে বিএনপি দায়বদ্ধ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

রোববার (০৮ মার্চ) কোতোয়ালি থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তারের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ‘ঈদ উপহার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুফিয়ান বলেন, দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত করে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কৃষকদের উন্নয়নে এরইমধ্যে ১৫০০ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী পহেলা বৈশাখের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন