বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি কোনো ভালো বার্তা দিতে পারেনি। জুলাই সনদের বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে নিয়োগ দেয়া হয়েছে, যিনি বিএনপি সমর্থিত সংসদ সদস্য।

তিনি বলেন, আজ স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি, যিনি ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি অভিযোগ করেন যে, বিএনপি সরকার পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের ধারাবাহিকতা অনুসরণ করছে, যা জনগণকে মর্মাহত করেছে।

সারজিস আলম আরও বলেন, জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি জনগণের বিপক্ষে রাজনীতি করে টিকে থাকতে পারবে না। তিনি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানান, কারণ তার হাতে নতুন সরকার পরিচালনা সম্ভব নয়।

আরও পড়ুন