বিএনপি থেকে জয়নুল আবদিন ফারুককে সতর্ক চিঠি

বিএনপি থেকে জয়নুল আবদিন ফারুককে সতর্ক চিঠি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ এমন বক্তব্যের কারণে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সতর্ক করে চিঠি দিয়েছে।

বুধবার (১১ মার্চ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ফারুককে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জয়নুল আবদিন ফারুক। সেখানে তার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফারুক তার বক্তব্যে বলেন, ‘তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ নয়, ২০৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’

জয়নুল আবদিন ফারুকের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এর পরই তাকে কেন্দ্রীয় দপ্তর থেকে সতর্ক করে চিঠি দেওয়া হলো।

এ বিষয়ে ফারুক বলেন, ‘কয়েকটি গণমাধ্যমে আমার বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এমন খণ্ডিত বক্তব্যের কারণে আমি মর্মাহত।’

আরও পড়ুন