নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সকালে কয়েক ধাপে অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর শপথগ্রহণের পর ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ অনুষ্ঠানটি বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন।
