প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও তার স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
