যাদের ভোট দিতে নিশেদ করলেন তাসনিম জারা

যাদের ভোট দিতে নিশেদ করলেন তাসনিম জারা

আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা হুমকিদাতা ও অর্থদাতাকে ভোট না দিতে ভোটারদের পরামর্শ দিয়েছেন।

বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন। তাসনিম জারা বলেন, ‘আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারো নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়—তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।’

নির্বাচনে ওই আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

আরও পড়ুন