শিশুর প্রশ্নে প্রধানমন্ত্রী, ‘আমি রোজা রাখি’

শিশুর প্রশ্নে প্রধানমন্ত্রী, ‘আমি রোজা রাখি’

রাজধানীর বনানীতে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।

এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জানতে চায়, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ প্রধানমন্ত্রী শিশুটিকে জবাব দেন, ‘আমি তো রোজা রাখি।’ এরপর তিনি অন্য শিশুদের সঙ্গেও হাত মেলান এবং কিছু শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেন।

এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলেছে, ‘আঙ্কেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, “তাই!” অপর একটি শিশু জানায়, ‘আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, “ভেরি গুড।”

শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নেন এবং তাদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে চলে যান।

আরও পড়ুন