শুক্র-শনিবার পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে

শুক্র-শনিবার পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে

এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বার্তায় বলা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।

এছাড়া, ডিলারদের প্রধান স্থাপনায় থেকে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন/ট্যাংকারের মাধ্যমে জ্বালানি প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসির নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির দিনেও জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনাগুলো খোলা রাখা হবে।

আরও পড়ুন