সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এ সময় তিনি উল্লেখ করেন, আগামীকাল রোববার (১৫ মার্চ) অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে এবং সেখান থেকে যাচাইবাছাইয়ের পর প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করা হবে।

আরও পড়ুন