সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামবে ১১ দল

সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামবে ১১ দল

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদের আংশিক নয়; সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার ‘হ্যাঁ’ ভোটকে অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে এবং তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিশনে গিয়ে বিএনপি যে বক্তব্য দিয়েছে, বর্তমানে তারা ইউটার্ন নিয়েছে। আগামীকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলের নেতারা অংশ নেবেন না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, জাতীয় সংসদের বৈঠক আগামী ১৫ মার্চ রোববার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে, যা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ঘোষণা করেছেন।

আরও পড়ুন