সাদিক কায়েমের বক্তব্য, বিএনপির অবস্থান গাদ্দারির শামিল

সাদিক কায়েমের বক্তব্য, বিএনপির অবস্থান গাদ্দারির শামিল

হাইকোর্ট জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা বিষয়ে রুল জারি করেছেন। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম মন্তব্য করেছেন, জুলাই ও গণভোট প্রশ্নে বিএনপি সরকারের অবস্থান গাদ্দারির শামিল।

রুল জারির পর দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে রিট করা হয়েছে। রিটে জুলাই সনদ, গণভোট, অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করা হয়েছে। সাদিক কায়েম বলেন, দুঃখজনকভাবে এই রিটের পেছনে সরকারের স্পষ্ট পৃষ্ঠপোষকতা রয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত শুকানোর আগেই রাষ্ট্র সংস্কারের পথে যে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে, তা বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের ফলেই বর্তমান সরকার গঠন করতে পেরেছে এবং জুলাই না থাকলে এই নির্বাচন ও সরকারের বৈধতা থাকবে না।

আরও পড়ুন