সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের গোলাহাট রেল কোয়ার্টারের বাসা থেকে গৃহবধূ শামিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোহাগ ও শামিমার মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে শামিমা ঘরের দরজা বন্ধ করে দেন। পরের দিন দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে সোহাগের ভাবি মনি আক্তার মৃত অবস্থায় শামিমাকে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বলেন, শামিমা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা।

আরও পড়ুন