সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পুর আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমে গোলযোগ সৃষ্টি ও বাধা প্রদান করায় এক ইউনিয়ন শ্রমিক দল নেতার সব পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ স্থগিতাদেশ জানানো হয়। স্থগিত হওয়া নেতা মুক্তার হোসেন রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গোলযোগ সৃষ্টি করায় মুক্তার হোসেনের সকল দলীয় পদে স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় পরিচয় ব্যবহার ও কোনো দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে নিষেধ করা হয়েছে।
এ সিদ্ধান্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
