স্বাস্থ্যমন্ত্রী: অফিসে উপস্থিতির অভাবও দুর্নীতি

স্বাস্থ্যমন্ত্রী: অফিসে উপস্থিতির অভাবও দুর্নীতি

সময় মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি- এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি হাসপাতালে অনুপস্থিত কয়েকজন চিকিৎসক-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে হয়রানির শিকার না হয়। ওষুধ সরবরাহে দুর্নীতি এবং ডাক্তার-নার্সদের অনুপস্থিতির মতো অভিযোগগুলো নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন