জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে ৫ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
যাদের প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন: মোহাম্মদ আলম হোসেন (গাজীপুর), কাজী মো. সাইমুজ্জামান (পঞ্চগড়), মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া), মো. সাইফুল রহমান (নেত্রকোনা) এবং মো. শাহাদাত হোসেন মাসুদ (চাঁপাইনবাবগঞ্জ)।
