আগারগাঁওয়ে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত সকাল ৮টায়

আগারগাঁওয়ে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত সকাল ৮টায়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাত আগামী ঈদের দিন সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বুধবার দুপুরে জামাতের প্রস্তুতি পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসক বলেন, মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় এবং নারী-পুরুষ সবাই স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, এবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় স্টিলের স্ট্রাকচার দিয়ে শেড তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টিতেও মুসল্লিদের কোনো সমস্যা না হয়।

ঈদ জামাতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে প্রশাসক বলেন, দশ হাজার মানুষের নামাজের ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও মুসল্লি হলে তাৎক্ষণিকভাবে যেন নামাজের ব্যবস্থা করা যায়, সে প্রস্তুতিও রাখা হয়েছে।

প্রবেশপথে আর্চওয়ে থাকবে এবং নামাজিদের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রশাসক এ সময় নগরবাসীকে এই ঈদ জামাতে নামাজ আদায় করতে আসার আহ্বান জানান।

আরও পড়ুন