আয়কর রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ মার্চ নির্ধারণ

আয়কর রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ মার্চ নির্ধারণ

২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটি চতুর্থবারের মতো সময় বাড়ানো হলো। এর আগে তিন দফা এক মাস করে সময় বাড়ানো হয়েছিল, যা শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে রিটার্ন দাখিলে নতুন করে সময় বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়।

প্রচলিত আয়কর আইন অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এবারের নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় সময় আরও বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হন।

আরও পড়ুন