দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার আল্লু অর্জুন মাকে ৮০ লাখ রুপি মূল্যের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতা তার মাকে একটি নতুন লেক্সাস এনএক্স এসইউভি গাড়ি উপহার দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, এই আবেগঘন মুহূর্তে ভক্তরা অভিনেতার প্রশংসা করেন এবং তার মাকে নারী দিবসের শুভেচ্ছা জানান।
বলিউড হাঙ্গামা জানায়, ভারতে এই গাড়িটির দাম ভ্যারিয়েন্ট অনুযায়ী ৭৩ লাখ থেকে ৮০ লাখ রুপি পর্যন্ত। আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে গাড়িটি বিলাসবহুল এসইউভি সেগমেন্টে জনপ্রিয়।
আল্লু অর্জুন তার পরিবারের প্রতি ভালবাসার জন্য পরিচিত এবং তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। পেশাগতভাবে, তিনি ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার সাফল্যের পর নতুন কয়েকটি বড় প্রকল্পে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
