ইরানের হামলায় ইসরায়েলে ২ হাজার ৩৩৯ জন আহত

ইরানের হামলায় ইসরায়েলে ২ হাজার ৩৩৯ জন আহত

গত ১০ দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২ হাজার ৩৩৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৯৫ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে আলোচনার পর ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এবং একই সময়ে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুদ্ধের প্রথম দিন ২৮ অক্টোবর নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৩০০ জন এবং আহত হয়েছেন ১০ হাজারেরও অধিক।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন