ঈদে নতুন টাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য: বাংলাদেশ ব্যাংক

ঈদে নতুন টাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য: বাংলাদেশ ব্যাংক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ নাগরিকদের জন্য নতুন টাকা ছাড়বে না বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকটি নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন টাকার নোটের ব্যবস্থা করেছে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি অভ্যন্তরীণ আদেশ জারি করেছে। রোববার থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট পেতে শুরু করেছেন।

প্রতিবছর ঈদের সময় নতুন নোটের চাহিদা থাকে, যা ঈদ সালামি হিসেবে ব্যবহার করা হয়। রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন স্থানে নতুন নোট ও ছেঁড়া টাকার বেচাকেনার অস্থায়ী দোকান স্থাপিত হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ‘ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়া থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। তাই এবার নতুন টাকা ছাড়া হবে না।’

আরও পড়ুন