ঈদ উপলক্ষ্যে নতুন নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু ১৭ মার্চ

ঈদ উপলক্ষ্যে নতুন নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু ১৭ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে এ সব রুটে নিয়মিত নৌযান চলাচল শুরু হবে।

এতে আরও জানানো হয়েছে, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল এবং ঢাকাস্থ বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটে লঞ্চ স্টিমার সার্ভিস চালু করা হবে।

আরও পড়ুন