এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মোহাম্মদ হান্নান (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. রুবেল জানান, তারা বারিধারায় ডিওএইচএস-এ একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন হান্নান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত হান্নানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়খালী গ্রামের শাহাদত হোসেনের সন্তান। বর্তমানে ওই এলাকাতেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন