কুড়িগ্রামে অনিয়মের অভিযোগে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশ

কুড়িগ্রামে অনিয়মের অভিযোগে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশ

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এর মধ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রকাশিত তালিকায় উলিপুর উপজেলার ৪টি প্রতিষ্ঠানসহ নাগেশ্বরী, রাজারহাট ও রৌমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

উলিপুরের ৪টি প্রতিষ্ঠান হলো আপুয়ার খাতা আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়, গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বজরা দারুল উলুম সিনিয়র ফাযিল মাদরাসা, এবং বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা। নাগেশ্বরী উপজেলার ৬টি প্রতিষ্ঠান হলো গাগলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, বেরুবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়।

রাজারহাট উপজেলার ৩টি প্রতিষ্ঠান ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসা, বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদরাসা, সুখদেব ফাজিল মাদরাসা এবং রৌমারী উপজেলার ১টি প্রতিষ্ঠান যাদুরচর উচ্চ বিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। কড়িগ্রাম সদর উপজেলার ২টি প্রতিষ্ঠান হলো আমিন উদ্দিন আহমেদ দ্বিমুখী দাখিল মাদরাসা এবং টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

প্রতিবেদনে জাল সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ ও ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি টাকার সরকারি অর্থ ফেরতের সুপারিশ করা হয়েছে। এছাড়াও ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম জানান, সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন