খালেদা জিয়ার মৃত্যুতে ডা. জাহিদ ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে ডা. জাহিদ ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এক গভীর শোকবার্তায় বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রদূত। তার নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দৃঢ়তা বিএনপি তথা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নবাবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন