খিলগাঁওয়ে জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপা লুটের অভিযোগ

খিলগাঁওয়ে জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপা লুটের অভিযোগ

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান টেম্পু স্ট্যান্ডে একটি জুয়েলারি দোকানে ৭৫ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রুপা চুরির অভিযোগ উঠেছে। ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানটি বুধবার (৪ মার্চ) রাতে লক্ষ্যবস্তু হয়।

দোকান মালিক বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। তিনি দাবি করেন, চোরেরা দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং ১৫০ ভরি রুপা নিয়ে গেছে। এছাড়া দোকানে থাকা সিসিটিভি ফুটেজও চুরি হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি, তবে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে।

আরও পড়ুন