খেলতে গিয়ে পুকুরে ডুবে ভোলায় দুই শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে ডুবে ভোলায় দুই শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯), যারা একই গ্রামের প্রতিবেশী।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে খাদিজা ও সোহানা খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি করে পুকুরে ডুবন্ত অবস্থায় খাদিজাকে খুঁজে পান। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর একই পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করা হয়।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে। নিহত শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন