ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ডের পর মুক্তি পেল মা-মেয়ে

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ডের পর মুক্তি পেল মা-মেয়ে

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড পাওয়া মা-মেয়ে মুক্তি পেয়েছেন। শনিবার (৭ মার্চ) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল তাদের সাজার রায় বাতিল করে খালাস দেন।

মুক্তি পাওয়া মা রেহেনা মোস্তফা রানু (৩৮) এবং তার মেয়ে কলেজ শিক্ষার্থী জুবাইদা জান্নাত (২৩) বিকেলে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত শুক্রবার ‘ঘুষের ২০ হাজার টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে কারাদণ্ড দিলেন ইউএনও!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে সারাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা জানান, থানা পুলিশ কর্তৃক মারধরের কারণে রেহেনা ও জুবাইদা গুরুতর আহত হয়েছেন এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন