চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার, চলছে অপারেশন এস ড্রাইভ

চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার, চলছে অপারেশন এস ড্রাইভ

চট্টগ্রামে চলমান ‘অপারেশন এস ড্রাইভ’-এর অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে বিদেশে তৈরি একটি এসএমজি, দুটি পিস্তল, একটি পাইপগান, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার চলিতাতলী বাজারের একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইশতিয়াক হাসান ইমন (২৬) ও জসিম (৩৫), যারা বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাতিজা মোহাম্মদ এবং অন্যান্য সহযোগী অস্ত্রসহ ওই বাড়িতে অবস্থান করছে বলে পুলিশ তথ্য পেয়েছিল।

অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন। বাড়িটি থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল, একটি পুরোনো মডেলের এসএমজি, একটি পাইপগান, পিস্তলের তিনটি ম্যাগাজিন, ৪৫৫ রাউন্ড গুলি, ৮৮০টি ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জাম। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন