চরফ্যাশনে সরকারি মালামাল চুরির অভিযোগে ৫ জন আটক

চরফ্যাশনে সরকারি মালামাল চুরির অভিযোগে ৫ জন আটক

ভোলার চরফ্যাশনে সরকারি আবাসন প্রকল্পের মালামাল চুরি করার সময় তিন শিশুসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের চর হাসিনা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুদের মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

হাজারীগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মুশফিকুর রহমান অভিযোগ দায়ের করে শশিভূষণ থানায়। আটকদের মধ্যে মৃত আব্দুল আলীর ছেলে জামাল (৪৫) এবং মৃত ইদ্রিছ হাওলাদারের ছেলে মো. কালাম (৫৫) রয়েছেন। ঘটনার সময় চোর চক্রের ২ থেকে ৩ জন পালিয়ে যায়।

মামলার এজাহার অনুযায়ী, চর হাসিনা এলাকায় ভূমিহীন পরিবারের জন্য সরকারি আবাসন নির্মাণের কাজ চলছে। বিভিন্ন সময় এই আবাসনের মালামাল চুরি করে একটি চক্র। শনিবার, চোরচক্রটি সরকারি আবাসন থেকে লোহার এ্যাঙ্গেল ও রড চুরি করতে গেলে স্থানীয়রা তাদের আটক করেন।

আটক কালাম জানান, তারা মহিউদ্দিন নামের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নির্দেশে এ মালামাল বিক্রি করে আসছিলেন। শশীভূষণ থানার ওসি মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শিশুদের বয়স কম হওয়ায় তিনজনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং বাকি দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন