চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া ও ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার জন্য ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমির মাটি কেটে ইটভাটা ও ভরাটের কাজে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। ইউএনও অফিস এবং এসিল্যান্ড অফিসের সামনে এ চক্রের বেতনভুক্ত সোর্স থাকায় পূর্বে অভিযান সফল হয়নি।

রোববার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার জন্য তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এর আগে কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে অবৈধভাবে মাটি কাটায় একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন