জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা ঘটেছে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অনেক লোক সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন এবং সেখানে উপস্থিত সদস্যদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান।
এ ঘটনার অভিযোগে সাংবাদিকরা জানান, হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ। আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
