পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের উদ্দেশ্য মহৎ এবং তারা জিরো টলারেন্স নীতির মাধ্যমে কাজ শুরু করেছে। তিনি জানান, দেশে পাচার হয়েছে লাখো কোটি টাকা এবং দুর্নীতি মোকাবেলা করা একটি কঠিন চ্যালেঞ্জ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ব্যাংক প্রোটেকশন খুব জরুরি এবং এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রণালয় থেকে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে।
তিনি আরো উল্লেখ করেন, একশো আশি দিনের মধ্যে প্রায়োরিটি ভিত্তিতে খাল খনন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পন্ন করার উপর জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী নিশ্চিত করেছেন যে, তারা দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
