ট্রাম্প: ইরানে হামলা ৪ সপ্তাহ চলতে পারে

ট্রাম্প: ইরানে হামলা ৪ সপ্তাহ চলতে পারে

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলা ৪ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তিনি জানান, আয়তনের দিক থেকে ইরান বড় হওয়ায় সেখানে ৪ সপ্তাহ বা কিছুটা কম সময় লাগতে পারে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামলার ফলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং ইতোমধ্যে উড়োজাহাজ চলাচল ও তেল বাণিজ্যে প্রভাব পড়তে শুরু করেছে।

গত শনিবার মার্কিন কর্মকর্তারা জানান, যুদ্ধ কয়েকদিন চলতে পারে, তবে তারা কয়েক সপ্তাহ যুদ্ধ চালানোর পরিকল্পনা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সেনারা মার্কিন বাহিনীর ‘পরাজয়ের ব্যবস্থা’ করতে উদ্যোগ নিচ্ছে। তারা হামলা থেকে শিক্ষা নিয়ে প্রতি-হামলার প্রস্তুতি গ্রহণ করছে।

পেন্টাগন জানিয়েছে, তাদের কাছে ইরান যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন এবং ইরানে ১ হাজারের বেশি স্থানে হামলা চালানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেন যখন তারা ইরান থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার সম্ভাবনার ইঙ্গিত পান। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী ডেমোক্র্যাটরা সমালোচনা করেছেন।

ট্রাম্প কোনও প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে, মার্কিন গোয়েন্দাদের মতে, ইরান যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে এমন তথ্য তাদের কাছে ছিল না।

আরও পড়ুন