কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে শাহজালাল রতন (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল রতন কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে কুমিল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন রতন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে ভুলে একটি ব্যাগ ট্রেনে রেখেই নেমে পড়েন। পরে সেই ব্যাগটির জন্য পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে আসেন। এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয় এবং চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরিফ আজগর/এসএইচএ
