ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে মৌখিকভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, বিরোধী দল রাজি হলে প্রথম অধিবেশনে শপথ গ্রহণ করা হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, তারাই সংসদ সদস্য হিসেবে যোগদান করবে।

তিনি উল্লেখ করেন, সংবিধানে সংস্কার পরিষদ নামে কিছু নেই এবং এতে যারা শপথ নিয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অধিকার হিসেবে হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে, তবে তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন সম্ভব নয়।

রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি জানান, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান সাংবিধানিক রীতি। কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটি তাদের অধিকার।

তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশই সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে সংসদে তোলা হবে এবং সেগুলোর বাস্তবায়ন সংসদে আলোচনা করা হবে।

আরও পড়ুন