তুরাগে বাসায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

তুরাগে বাসায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম সোনিয়া আক্তার (২৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজেদ মাতব্বর নামের এক বাসিন্দা জানান, সোনিয়া ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত শুক্রবার ভোর রাত ৩টার দিকে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের ওই ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজের পর জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় সোনিয়ার স্বামী রুবেল (৩০), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯) ও আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

সাজেদ আরও জানান, দুবাইফেরত এনায়েত গ্রাম থেকে পরিবার নিয়ে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে এসেছিলেন।

আরও পড়ুন